মারের অভিযোগ করতে গিয়েও ‘হেনস্থা’
নিজস্ব সংবাদদাতা
মেয়ের মৃত্যুর এক বছর পেরোনোর দিন আন্দোলনে নেমে পুলিশের মার খেতে হয়েছে বলে অভিযোগ করেছিলেন আর জি করে খুন-ধর্ষণের শিকার চিকিৎসক পড়ুয়ার মা। সেই নিয়ে অভিযোগ নিতেও এ বার পুলিশ টালবাহানা করছে এবং এক থানা থেকে আরেক থানায় ঘুরিয়ে তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে মঙ্গলবার অভিযোগ করলেন নির্যাতিতার বাবা। শেষ পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে মেল করে জ়িরো এফআইআর করার অনুরোধ জানিয়েছেন তিনি। যদিও রাত পর্যন্ত খবর, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে কোনও এফআইআর দায়ের করেনি পুলিশ।
এ দিন লালবাজার থেকে সাংবাদিক বৈঠক করে পুলিশের দাবি, ওই অভিযোগের ভিত্তিতে নিউ মার্কেট থানায় একটি জেনারেল ডায়েরি করে রাখা হয়েছে। তদন্তের পরে পরবর্তী পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে এ দিনও পুলিশ দাবি করেছে, নির্যাতিতার মাকে মারধরের কোনও ফুটেজ তারা পায়নি।
রবিবারই কলকাতার পুলিশ কমিশনার এসএসকেএম হাসপাতালে আহত পুলিশকর্মীদের দেখে বেরিয়ে বলেছিলেন, ‘‘নির্যাতিতার পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ যদি না-ও করেন, পুলিশ