স্পষ্টবাদী করণ
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে মোহিত সুরির ‘সাইয়ারা’র প্রশংসায় পঞ্চমুখ করণ জোহর। সেখানে করণ বলেন, অনেক দিন বাদে প্রেমের ছবি দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। খুব শিগগিরি তিনিও প্রেমের ছবি করবেন বলে ঠিক করছেন। কিন্তু লাভ স্টোরির জন্য নতুন মুখের সন্ধানেই থাকেন অধিকাংশ পরিচালক-প্রযোজক। সেই প্রসঙ্গে করণের উত্তর, “এখন মূলধারার অভিনেতারা প্রেমের ছবি করার ঝুঁকি নিতে চান না। সকলের মাথায় শুধুই বক্সঅফিস ঘোরে।”