ফের আদিত্যর পরিচালনায়
আদিত্য ধরের সঙ্গে আর একটি ছবি করার পরিকল্পনা করছেন রণবীর সিংহ। আদিত্যর সঙ্গে রণবীরের প্রথম ছবি ‘ধুরন্ধর’-এর কাজ অবশ্য এখনও চলছে। এ বছরের শেষেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। রণবীরের হাতে রয়েছে ফারহান আখতারের ‘ডন থ্রি’ও। ২০২৬-এর শেষে আদিত্যর সঙ্গে এই নতুন ছবিটির কাজ রণবীর শুরু করতে পারেন বলে খবর। শোনা যাচ্ছে, ওই ছবিটিও অ্যাকশন ঘরানার হবে। তার জন্য শরীরের গড়নও বদলাতে হবে অভিনেতাকে। আপাতত পরিচালক ও অভিনেতা দু’জনেই ‘ধুরন্ধর’-এর কাজ শেষ করতে ব্যস্ত। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না ও অর্জুন রামপালকে।