Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 13th Aug 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • রাজ্য/দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • রাজ্য/দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 16
Wednesday, 13 Aug, 2025

Share Article

facebook
X
Whatsapp

জুলাইয়ের সেরা গিল, প্রস্তুতিতে নামলেন রোহিত

নিজস্ব প্রতিবেদন

১২ অগস্ট: আইসিসি-র জুলাই মাসের সেরা ক্রিকেটার হলেন শুভমন গিল। অন্য দিকে দেশে ফিরে অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন রোহিত শর্মা। মঙ্গলবার ভারতের দুই অধিনায়ককে নিয়ে সমাজমাধ্যমে বিস্তর আলোচনা হয় ভক্তদের মধ্যে। 

আইসিসির মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় ছিলেন বেন স্টোকস, উইয়ান মুল্ডারের মতো ক্রিকেটারেরা। তাঁদের ছাপিয়ে গিয়ে মাসের সেরা হলেন শুভমন। বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে এই নিয়ে চার বার মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন শুভমন।

জুলাই মাসে টেস্ট ক্রিকেটে ৫৬৭ রান করেন শুভমন। গড় ৯৪.৫০। একটা টেস্টে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ৪০০-র বেশি রান করেন। রয়েছে বার্মিংহামে তাঁর ২৬৯ রানের ইনিংসও। আইসিসির পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শুভমন বলেছেন, ‘‘জুলাই মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে খুব ভাল লাগছে। দারুণ অনুভূতি। অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট সিরিজ় খেললাম। তাই এই পুরস্কারটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে দ্বিশতরানের ইনিংসটা সারাজীবন মনে থাকবে।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের অভিজ্ঞতা নিয়ে শুভমন আরও বলেছেন, ‘‘অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় আমার কাছে এক শিক্ষণীয় অভিজ্ঞতা। দু’দলের ক্রিকেটারেরাই দুর্দান্ত খেলেছে। আমার মনে হয়, দু’দলের ক্রিকেটারেরাই এই সিরিজ়টা বহু দিন মনে রাখবে। পুরস্কারের জন্য আমাকে নির্বাচিত করার জন্য বিচারকদের ধন্যবাদ। আমার সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই। আগামী মরসুমেও এই ফর্ম ধরে রাখার চেষ্টা করব। দেশকে আরও সাফল্য এনে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’

এ দিকে রোহিত শর্মার প্রস্তুতি জোরকদমে চলছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারত। তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন রোহিত। আইপিএল চলাকালীন রোহিত টেস্ট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বজয়ের পরেই সেই বিভাগ থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত। এখন একদিনের ক্রিকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছেন হিটম্যান।

রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফের ভারতীয় দলের জার্সিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সমর্থকেরা। ২০২৭ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে কি তাঁরা সুযোগ পাবেন? তা নিয়েও প্রশ্ন উঠছে। এরই মধ্যে আইসিসি যে পোস্টার প্রকাশ করেছে আগামী বছরে ইংল্যান্ড সিরিজ়ের, তাতে রোহিতের ছবি আছে। অনেকেই ভেবে নিয়েছেন আগামী বিশ্বকাপে রোহিতই অধিনায়ক থাকছেন ভারতের। 

২০২৬-এর ইংল্যান্ড সফরে একদিনের সিরিজ়ে রোহিত যদি নেতৃত্ব দেন, তা হলে ধরে নেওয়া হবে ২০২৭-এর বিশ্বকাপেও তিনিই অধিনায়ক থাকছেন। কারণ, রোহিতকে সরিয়ে ভারত যদি একদিনের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক বেছে নেয়, তাহলে তাঁকে সময় দেওয়া প্রয়োজন।

তবে আইসিসির পোস্ট করা সেই ছবি নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই সেই পোস্টটা সরিয়ে নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কেন সেই পোস্ট সরিয়ে নেওয়া হল, তার কারণ জানানো হয়নি।

রোহিত যদিও কোনও আর অপেক্ষা করেননি। দেশে ফিরে বন্ধু অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন শুরু করে বুঝিয়ে দিয়েছেন, একদিনের ক্রিকেট খেলতে তৈরি।

আকর্ষণ: জিমে অভিষেক নায়ারের সঙ্গে রোহিত শর্মা। ইনস্টাগ্রাম

সম্পূর্ণ পাতা