Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 13th Aug 2025

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
  • page-15.html
    Page 15
  • page-16.html
    Page 16
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • রাজ্য/দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • রাজ্য/দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
কলকাতা আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 5
Wednesday, 13 Aug, 2025

Share Article

facebook
X
Whatsapp

ভুল করে সমন পাঠিয়ে তোপে সিবিআই

নিজস্ব সংবাদদাতা

বিজেপি নেতা অভিজিৎ সরকার খুনের ঘটনায় ফের বিচারকের অসন্তোষের মুখে পড়লেন সিবিআইয়ের আইনজীবী ও তদন্তকারী অফিসার। মঙ্গলবার বিচার ভবনের বিশেষ আদালতে শুনানি ছিল। মিন্টা দাস নামে এক অভিযুক্তের বদলে আরতি মল্লিক নামের
মহিলাকে সিবিআই দু-দু’বার সমন জারি করেছে বলে আদালতে জানান আরতির আইনজীবী ইয়াসিন রহমান। সিবিআইয়ের তদন্তকারীরা আরতির আঙুলের ছাপও নিয়েছেন বলে
জানান তিনি।

এর পরে বিচারক বলেন, ‘‘এটি অবিবেচকের মতো আচরণ। অভিযুক্ত মিন্টা দাসের সব নথি ২২ আগস্ট আদালতে পেশ করতে হবে। তার পরে শুনানি হবে।’’ আদালত সূত্রের খবর, মিন্টা দাস এবং আরতি মল্লিক একই কলোনিতে থাকেন বলে এই ভুল করেছে সিবিআই।

সোমনাথ সরকার নামে ওই মামলার এক অভিযুক্ত এ দিন আদালতে আত্মসমর্পণ করে। তার আইনজীবী বলেন, ‘‘এফআইআরে সোমনাথের নাম নেই। ওই মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সোমনাথকে অভিযুক্ত দায়ের করা হয়েছে। সোমনাথের শর্তাধীন জামিনের আবেদন করা হচ্ছে।’’

সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘সিসি ক্যামেরার ফুটেজে সোমনাথকে হাতে বোমা নিয়ে যেতে দেখা যাচ্ছে। ঘটনার দিন বিজেপি পার্টি অফিস ভাঙার ঘটনায় সোমনাথ জড়িত।’’ বিচারক ওই ভিডিয়ো ফুটেজ যাচাই করা হয়েছে কি না জানতে চান। সিবিআইয়ের আইনজীবী ওই ফুটেজ যাচাই করা হয়েছে বলেই জানান। দু’পক্ষের বক্তব্য শুনে
৪০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সোমনাথ সরকারের অন্তর্বর্তী জামিন বিচারক মঞ্জুর করেন বলে আদালত সূত্রে খবর।

সম্পূর্ণ পাতা