ব্যাহত উদ্ধারকাজ
}} সম্প্রতি উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, ধস এবং হড়পা বানের জেরে উত্তরকাশীর ধারালী এলাকায় এখনও ৪৩ জন নিখোঁজ। তাঁদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। কিন্তু টানা বৃষ্টিতে বারবারই ব্যাহত হচ্ছে সেই কাজ। অন্য দিকে, আবহাওয়া দফতরের তরফে উত্তরকাশী এবং সংলগ্ন জেলাগুলিতে আগামী ১৫ অগস্ট পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্ধার কাজের গতি নিয়ে দেখা দিচ্ছে নানা প্রশ্ন। বৃষ্টিতে দেহরাদুনের সরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আপাতত ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ অগস্ট পর্যস্ত স্থগিত রাখা হয়েছে কেদারনাথ যাত্রাও। ভারী বৃষ্টির কারণে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় ধস এবং হড়পা বানের খবর এসেছে। তবে কোনও হতাহতের খবর মেলেনি।