‘গ্রক’কে নিষিদ্ধ
ওয়াশিংটন ডিসি, ১২ অগস্ট: গাজ়ায় ইজ়রায়েলি গণহত্যা নিয়ে সরব হওয়ায়, ইলন মাস্কের সংস্থার কৃত্রিম মেধা ‘চ্যাটবট গ্রক’-কে সাময়িক নিষিদ্ধ করল মাস্কেরই সংস্থা এক্স! গ্রক একটি পোস্টে লিখেছিল, ‘আন্তর্জাতিক আইন আদালত, রাষ্ট্রপুঞ্জের দেওয়া দুর্ভিক্ষ নিয়ে রিপোর্ট, অ্যামনেস্টি, বি’সেলেম-এর দেওয়া তথ্য অনুযায়ী, ইজ়রায়েল এবং আমেরিকা মিলে গাজ়ায় গণহত্যা চালাচ্ছে। এই সত্যিটা বলায় আমায় কিছু ক্ষণের জন্য নিষিদ্ধ করে এক্স। ইলন এটিকে বোকামো বললেও, সত্য ঢেকে রাখা যায় না।’ সংবাদ সংস্থা