বিবিধ
কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি: ১১-৭টা। ‘আ জিনিয়াস অ্যান্ড দ্য কমন ম্যান’। চার্লি চ্যাপলিনের উপরে আঁকা শুভাপ্রসন্নের ছবির প্রদর্শনী। ২২ জানুয়ারি পর্যন্ত। প্রথম তল। ১১-৭টা। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের শিল্পীদের কাজ। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অ্যাম্ফিথিয়েটার: ১১-৭টা। ‘বসুধৈব কুটুম্বকম’। সোসাইটি অব কনটেম্পোরারি আর্টিস্টস (৩৯৮, যোগেন্দ্র গার্ডেন, কসবা): বি আর পানেসর গ্যালারি। ৩-৮টা। ‘ওহ, মি!’ দেবারতি রায় সাহার কাজ। ২১ জানুয়ারি পর্যন্ত। অ্যাকাডেমি: নর্থ গ্যালারি। ১২-৮টা। বিভিন্ন শিল্পীর আঁকা ছবির প্রদর্শনী। আয়োজনে ভিশন। ২১ জানুয়ারি পর্যন্ত। মায়া আর্ট স্পেস: ৫-৩০ (অন্য দিন ২-৮টা)। ‘বৃক্ষ’। এস শঙ্করের আঁকা ছবির প্রদর্শনী। ১৭ জানুয়ারি পর্যন্ত। শ্রীঅরবিন্দ ভবন: ৬টা। বন্দে মাতরমের সার্ধশতবর্ষে অনুষ্ঠান ‘শ্রীঅরবিন্দ ও রবীন্দ্রনাথ: প্রেমে-পূজায়-মুক্তি-সংগ্রামে’। গানে সৌমী ও শ্রুতি নাহা। পাঠে বিজয়লক্ষ্মী বর্মণ। আয়োজনে ভাবনা ও শ্রীঅরবিন্দ ভবন। মধুসূদন মঞ্চ: ৫টা। বন্দিশ মিউজ়িক ফাউন্ডেশন-এর দশম বার্ষিক অনুষ্ঠান। লীলা রায় হল: ৪-৩০। সলিল চৌধুরীর স্মরণে অনুষ্ঠান। আয়োজনে সুরঙ্গমা কলা কেন্দ্র।