গয়না হাতিয়ে ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা
ডেটিং অ্যাপে আলাপের পরে দেখা করে এক যুবককে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে একটি রুপোর হার, দু’টি সোনার আংটি এবং অনলাইনে ২১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আরও তিন অভিযুক্তকে ধরল জোড়াসাঁকো থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আলি, মহম্মদ সমীর ও মহম্মদ তালহা। ব্যাঙ্কশাল আদালত তাদের ১৭ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠায়। এই মামলায় আগে একজনকে ধরেছে পুলিশ।