Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 16th Jan 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 10
Friday, 16 Jan, 2026

Share Article

facebook
X
Whatsapp

রাসায়নিকের কারখানায় আগুন, আতঙ্ক বড়বাজারে

নিজস্ব সংবাদদাতা

বড়বাজারের বনফিল্ড লেনে একটি চারতলা বাড়ির একতলার রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াল। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ। খবর পেয়ে দমকলের ছ’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। বড়বাজারের ওই ঘিঞ্জি এলাকায় এই ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। রাসায়নিকের কারখানাটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ঘিঞ্জি এলাকায় এ দিন বিকেল ৩টে নাগাদ রাসায়নিকের কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় লোকজন। সেই সঙ্গে দেখা যায় আগুনের শিখা। এলাকার লোকজন প্রথমে জল দিয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও দেখা যায়, কালো ধোঁয়া ক্রমশ বাড়ছে। রাসায়নিকের কারখানা থেকে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়তে পারে, এমন আতঙ্ক ছড়ায় এলাকায়। অনেককেই দেখা যায়, নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছেন। তবে, দমকলের তৎপরতায় আশপাশে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।

প্রথমে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আসে। আগুন নিয়ন্ত্রণ করতে দমকল জলের সঙ্গে ফোমেরও ব্যবহার করে বলে জানা গিয়েছে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ওই রাসায়নিকের কারখানায় অগ্নি-নির্বাপণ ব্যবস্থা কেমন ছিল বা আদৌ ছিল কিনা, এবং কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।

সম্পূর্ণ পাতা