জখম দুই
নিজস্ব সংবাদদাতা
অটো ও মোটরভ্যানের মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম হলেন দুই চালক। বৃহস্পতিবার, ভাঙড় থানার মালঞ্চ পদ্মপুকুর এলাকায়। পুলিশ জানায়, জখমদের নাম নুরনবী সাহাজি ও সফিকুল গাজি। বাসন্তী হাইওয়েতে এই দুর্ঘটনায় দুই চালকের পা ভেঙেছে। স্থানীয়েরা তাঁদের নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।