Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 16th Jan 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 11
Friday, 16 Jan, 2026

Share Article

facebook
X
Whatsapp

আগুন লাগার পরে জঞ্জাল সাফে নজর বিধাননগর পুরসভার

নিজস্ব সংবাদদাতা

আবাসনের পিছনে সার্ভিস রোড। তার এক পাশে মেট্রো প্রকল্পের এলাকা। অন্য দিকে, দত্তাবাদ এলাকার বসতি। সেই রাস্তায় রোজ জমা হয় এলাকার আবর্জনা। বিধাননগর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লাবণী বাস স্ট্যান্ডের কাছে একটি আবাসনের পিছনের সার্ভিস রোডে থাকা সেই আবর্জনার স্তূপে বুধবার রাতে আগুন লেগে যায়।

দত্তাবাদ এলাকার তৃণমূল নেতা নির্মল দত্ত জানান, বাসিন্দাদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি সেখানে যান। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। বৃহস্পতিবার সকালে বিধাননগর পুরসভার তরফে ওই রাস্তায় সেই সব আবর্জনা সাফ করে রাস্তা পরিষ্কার করা হয়েছে। 

প্রশ্ন উঠেছে, কেন সার্ভিস রোডে এলাকার জঞ্জাল জড়ো করা হবে? স্থানীয়দের একাংশের অভিযোগ, বুধবার রাতে আগুন লাগার পরে টনক নড়েছে পুরসভার। অথচ, প্রতিদিন ওই রাস্তায় এলাকা থেকে সংগৃহীত জঞ্জাল ফেলা হয়। যা থেকে ছড়ায় কটু গন্ধ। আপাতত পরিষ্কার করা হলেও ফের যে আগের অবস্থা হবে না, তার নিশ্চয়তা কোথায়, সেই প্রশ্ন তুলছেন তাঁরা।

দুর্ঘটনাস্থলের এক দিকে দত্তাবাদ এবং মেট্রো প্রকল্পের এলাকা। সেই প্রকল্প এলাকায় কাজের জন্য দাহ্য বস্তুও পড়ে থাকে। আগুন কোনও ভাবে সে দিকে ছড়ালে বড় অঘটন ঘটতে পারত বলে মত অনেকের। 

যদিও পুরসভার দাবি, আবর্জনা নিয়মিত সংগ্রহ করা হয়। পথে আবর্জনা ফেলার প্রবণতা মূলত বাসিন্দাদের একাংশের মধ্যেই দেখা যায়। তবে, এত দিন আবর্জনা সংগ্রহের গাড়ির সমস্যা ছিল। এখন নতুন গাড়ি আসায় সমস্যা মিটবে বলে আশা করা যাচ্ছে। স্থানীয় পুরপ্রতিনিধি তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। আগাম দিনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুরসভা।

সম্পূর্ণ পাতা