Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 16th Jan 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 11
Friday, 16 Jan, 2026

Share Article

facebook
X
Whatsapp

বালিকাকে ধর্ষণে যাবজ্জীবন কারাবাসের সাজা প্রতিবেশীকে

নিজস্ব সংবাদদাতা

১০ বছরের বালিকাকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে
যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায়। বৃহস্পতিবার এই সাজা শোনান তিনি। সাজাপ্রাপ্তের নাম নুর মহম্মদ। সে ওই বালিকার প্রতিবেশী। তবে, এই মামলায় গ্রেফতার হওয়ার বছরখানেক পরে অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছিল।

আদালত সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালে। মেয়েটির মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে নুর এসে ওই
নাবালিকার মুখ ও হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। জানা গিয়েছে, ওই নাবালিকার মা তাঁর স্বামীকে নিয়ে কলকাতার হাসপাতালে চিকিৎসকের কাছে এসেছিলেন। বাড়িতে অসুস্থ ঠাকুরমার কাছে থাকত ওই
বালিকা। সেই সুযোগে নুর ওই কাণ্ড ঘটায়। 

মা-বাবা ফিরে এলে তাঁদের পুরো ঘটনা জানায় নির্যাতিতা। এর পরে মেয়েকে মা-বাবা বলেন, সে যেন তাঁদের ফিরে আসার কথা
নুরকে না জানায়। পরের দিন নুর ফের ওই বালিকার বাড়িতে এলে মেয়েটি জানায়, তার মা-বাবা কলকাতা থেকে ফেরেননি। সেই সুযোগে
অভিযুক্ত ফের ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলেন
নাবালিকার মা-বাবা। খবর পেয়ে স্থানীয়েরা এসে নুরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। 

সরকারি আইনজীবী মাধবী ঘোষ বলেন, ‘‘এই মামলায় ছ’জন সাক্ষ্য দিয়েছেন। নাবালিকার মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে ধর্ষণ প্রমাণিত হয়েছে। এর পরেই বিচারক সাজা ঘোষণা করেছেন।’’

সম্পূর্ণ পাতা