Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 16th Jan 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 13
Friday, 16 Jan, 2026

Share Article

facebook
X
Whatsapp

আজ আবার শুরু হতে পারে বিপিএল

অগ্নিগর্ভ বাংলাদেশ ক্রিকেট, ম্যাচ বয়কট মুস্তাফিজ়ুরদের

নিজস্ব প্রতিবেদন

১৫ জানুয়ারি: শুরু হয়েছিল মুস্তাফিজ়ুর-বিতর্ক দিয়ে। মুস্তাফিজ়ুর রহমানের আইপিএল খেলার উপরে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়, ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না তারা। শ্রীলঙ্কায় ম্যাচ চায় বাংলাদেশ। আইসিসির সঙ্গে আলোচনায় এই সমস্যার সমাধান এখনও বেরোয়নি। তার আগেই অভ্যন্তরীণ বিতর্কে জড়িয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট। যার জেরে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে নামলেন না ক্রিকেটাররা। আর ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর চালালেন স্টেডিয়ামের বাইরে। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে।

পরিস্থিতি সামলাতে রাতে আবার বিশেষ বৈঠকে বসেন বাংলাদেশের বোর্ড কর্তারা। জানা গিয়েছে, শুক্রবার থেকে আবার শুরু হওয়ার পথে বিপিএল। বৃহস্পতিবার যে দু’টো ম্যাচ হয়নি, সেই দু’টো ম্যাচ হওয়ার
কথা শুক্রবার। 

ঘটনার সূত্রপাত বিসিবির অন্যতম কর্তা নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে। অভিযোগ, তিনি বাংলাদেশের ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, কিছু ক্রিকেটার যে ভাবে সমর্থন পেয়েছেন তার প্রতিদান দিতে পারেননি মাঠে। সাংবাদিকদের নাজমুল বলেছিলেন, ‘‘ক্রিকেটারেরা মাঠে ব্যর্থ হলে কি আমরা ওদের থেকে
টাকা ফেরত চাই?’’

নাজমুল ইসলামের এই বিতর্কিত মন্তব্যের পরে খেলা বন্ধের ডাক দেন ক্রিকেটাররা। যে কারণে বৃহস্পতিবারের বিপিএলের ম্যাচ হয়নি। মীরপুরের মাঠে দর্শক এসেছিলেন, মাঠ তৈরি ছিল। কিন্তু ক্রিকেটারেরা ছিলেন না। মুস্তাফিজ়ুর রহমানরা তখন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করছিলেন অন্য জায়গায়। খেলা হচ্ছে না দেখে উত্তেজিত হয়ে পড়েন দর্শকরা। তাঁরা লাঠি হাতে স্টেডিয়ামের বাইরে হামলা চালান। ভাঙচুর করেন। এর পরে পুলিশ এসে উত্তেজিত দর্শকদের ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যে আবার বোর্ডের আর্থিক বিষয়ক কমিটির চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয় নাজমুলকে। কিন্তু বোর্ডের এই সিদ্ধান্তের পরেও বরফ গলেনি। দ্বিতীয় ম্যাচেও মাঠে নামেননি ক্রিকেটারেরা। কারণ, একটা পদ থেকে সরানো হলেও বিসিবি-র ডিরেক্টরের পদে রয়েই যান নাজমুল।

এ দিন সাংবাদিক বৈঠকে এসে বাংলাদেশ ক্রিকেটারদের সংগঠনের প্রেসিডেন্ট মহম্মদ মিঠুন বলেছেন, ‘‘আমরা অনেক ব্যাপার নিয়েই বিসিবির সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি। আমরা এখন আশা ছেড়ে দিয়েছি। ক্রিকেটাররা ক্রিকেট খেলে সম্মানের জন্য। আমরা তাঁকে ক্ষমা চাইতে বলেছিলাম। কিন্তু তিনি সেটা চাননি।’’ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন। সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন মুস্তাফিজ়ুরও। কিন্তু তিনি কোনও
কথা বলেননি।

বিতর্ক: বিপিএল না খেলে সাংবাদিক বৈঠকে বাংলাদেশের ক্রিকেটারেরা। পিছনে মুস্তাফিজ়ুর। বৃহস্পতিবার। এক্স

সম্পূর্ণ পাতা