Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 16th Jan 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
  • page-13.html
    Page 13
  • page-14.html
    Page 14
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 13
Friday, 16 Jan, 2026

Share Article

facebook
X
Whatsapp

প্রশ্ন স্পিনারদের নিয়ে, অক্ষরকে দলে চান শ্রীকান্ত

নিজস্ব প্রতিবেদন

১৫ জানুয়ারি: রাজকোটে দ্বিতীয় এক দিনের ম্যাচে যে ভাবে নিউ জ়িল্যান্ড ২৮৫ রান তাড়া করে সহজেই জয় পেল, তাতে ভারতের বোলারদের নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিশেষ করে স্পিনারদের নিয়ে। মাঝের ওভারগুলোয় অনায়সে রান তুলেছেন ড্যারিল মিচেল
এবং উইল ইয়ং।

ম্যাচের পরে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতের কথাতেও বোলারদের নিয়ে হতাশা স্পষ্ট ধরা পড়ে। তিনি বলেছেন, ‘‘যে ভাবে আমরা এই ম্যাচে বোলিং করেছি, তার চেয়ে আরও ভাল করতে হবে। বিশেষ করে স্পিনারদের। তবে এটাই ম্যাচ হারার একমাত্র কারণ নয়। আরও অনেক কিছুই আছে। সব মিলিয়ে হারতে হয়েছে আমাদের।’’

নিউ জ়িল্যান্ডের সফল ভাবে রান তাড়া করার নেপথ্যে সব চেয়ে বড় অবদান রাখেন ড্যারিল মিচেল। অপরাজিত ১৩১ রান করে। তাঁর ইনিংসে গুরুত্বপূর্ণ দিক হল, ভারতীয় স্পিনারদের সামলানো। বিশেষ করে কুলদীপ যাদবকে দাপট দেখাতে না দেওয়া। যা নিয়ে ম্যাচের সেরা মিচেল বলেছেন, ‘‘কুলদীপ বিশ্বের অন্যতম সেরা বোলার। দু’দিকেই বল ঘোরাতে পারে। আমার কাজ ছিল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। ওর বিরুদ্ধে সফল হওয়ার রাস্তা খুঁজে নেওয়া।’’ সন্ধেয় সমাজমাধ‌্যমে ভারতের স্পিনার যুজ়বেন্দ্র চহাল লেখেন, “বর্তমানে বিশ্বের সেরা স্পিনারের নাম কুলদীপ যাদব।” 

নিউ জ়িল্যান্ডের কাছে বুধবারের হারের পরে ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেন অক্ষর পটেলের এই দলে থাকা উচিত। বিশেষ করে যখন রবীন্দ্র জাডেজা সে ভাবে প্রভাব ফেলতে পারছেন না। পাশাপাশি পাঁচ বোলারের সঙ্গে ছ’নম্বর বোলিং বিকল্প থাকার উপরেও জোর দেন তিনি। ওয়াশিংটন সুন্দর চোটের জন্য ছিটকে যাওয়ায় জাডেজাই ভারতীয় দলে এখন এক মাত্র স্পিন-বোলিং অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ‘‘জাডেজা আমার অন্যতম প্রিয় ক্রিকেটার। কিন্তু ওকে দেখে কেমন দিশাহারা লাগছিল। বল ফ্লাইট করাবে কী করাবে না, সেটা যেন বুঝতেই পারছিল না।’’

দ্বিতীয় ম্যাচে আট ওভার বল করে কোনও উইকেট পাননি জাডেজা। রান দিয়েছেন ৪৪। ভারতের যখন উইকেট তোলার প্রয়োজন ছিল, তখন জাডেজা কাজে আসেননি। এই অবস্থায় অক্ষর পটেলকে দলে চান শ্রীকান্ত। তিনি বলেছেন, ‘‘অক্ষর পটেলকে দলে ফিরিয়ে আনা হচ্ছে না কেন? তিন জন পেসার আর তিন জন স্পিনার খেলানো যাবে না কেন? বোলিং অলরাউন্ডারকে মিডিয়াম পেসার হতে হবে এমন কোনও নিয়ম আছে নাকি?’’

বাঁ-হাতি অক্ষর টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য হলেও এক দিনের ক্রিকেটে তাঁকে বাইরেই রাখছে দল। শ্রীকান্ত পরিষ্কার বলেছেন, ‘‘অক্ষরের দারুণ রেকর্ড রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছে আমাদের। আচমকা ওকে কোনও দলে দেখছি না। অক্ষর কোথায়? দিনের শেষে তো দলেরই ক্ষতি হচ্ছে।’’

রবিবার এক দিনের সিরিজ়ের শেষ ম্যাচ ইন্দোরে। সিরিজ় আপাতত ১-১ অবস্থায়। এখনও পর্যন্ত ভারতের মাটি থেকে কোনও দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ় জিততে পারেনি নিউ জ়িল্যান্ড। সুনীল গাওস্করের মতো কিংবদন্তি সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, ‘‘রাজকোটে হারের ফলে ভারত কিন্তু ইন্দোরে চাপে থাকবে।’’

ভারতীয় দল বৃহস্পতিবারই ইন্দোর পৌঁছে গিয়েছে। বিমানবন্দরে দেখা যায় হুইলচেয়ারে বসে থাকা এক ভক্তকে দেখতে পেয়ে এগিয়ে আসেন বিরাট কোহলি। তাঁর হাতে থাকা একটা ব্যাটে সইও করে দেন।

ইন্দোরে সিরিজ় জেতার লড়াইয়ে সেই বিরাটের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ভারত। পারবেন কি বিরাট ভারতকে সিরিজ় জেতাতে?

সম্পূর্ণ পাতা