স্বস্তি শুভেন্দুর
মালদহের চাঁচল থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাই কোর্ট থেকে রক্ষাকবচ পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্ত করা যাবে এবং শুভেন্দুকে সহযোগিতা করতে হবে। পুলিশের নোটিসে শুভেন্দু ভার্চুয়ালি হাজিরা দিতে পারবেন। পরবর্তী শুনানি ৬ ফেব্রুয়ারি। উল্লেখ্য, ২ জানুয়ারি চাঁচলের সভা থেকে প্রাক্তন পুলিশকর্তা তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মন্তব্য করেছিলেন শুভেন্দু। তার ভিত্তিতে পুলিশে অভিযোগ দায়ের করেন প্রসূন। সেই এফআইআরের বিরুদ্ধে মামলা করেছেন শুভেন্দু।
নিজস্ব সংবাদদাতা