মাধ্যমিকের
এবং ‘ফ্যামিলি রেজিস্টার’কেও মানেনি কমিশন। তাতে অবশ্য তারা জানিয়েছিল, রাজ্যের স্বরাষ্ট্র দফতরেরই তথ্যে বলা ছিল, ডমিসাইল সকলের জন্য নয় এবং ‘ফ্যামিলি রেজিস্টার’-এর জন্য সরকারি বিধি এ রাজ্যে কার্যকর নেই।
খসড়া ভোটার তালিকা নিয়ে আবেদন-আপত্তি (ক্লেম-অবজেকশন) জানানোর শেষ দিন করা হয়েছে ১৯ জানুয়ারি। বিরোধীদের অভিযোগ, এমন বহু আবেদন-আপত্তি রাজনৈতিক বাধায় কমিশনকে দেওয়া যায়নি। যে হেতু এক জন বিএলও দিনে সর্বাধিক ১০টি করে আবেদন-আপত্তি গ্রহণ করতে পারেন, তাই প্রচুর আবেদন জমেও রয়েছে। তবে কমিশন সূত্রের বক্তব্য, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে ফের আবেদন-আপত্তি জানানো যাবে। আগামী ভোটের মনোনয়ন পর্যন্ত চলবে নাম তোলা-সহ এই প্রক্রিয়া। ফলে তখন কোনও ব্যক্তি চাইলে তা দাখিল করতে পারেন। তখনও কেউ তা গ্রহণ না করলে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে জানানো যেতে পারে। তিনিও নিরুত্তর থাকলে তা জানানো যেতে পারে সরাসরি সিইও-কেও।