দেশে ফেরাতে
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি: ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে উদ্যোগী হল সরকার। পড়ুয়া, তীর্থযাত্রী এবং পেশাজীবী মিলিয়ে সে দেশে এখন অন্তত দশ হাজার ভারতীয় রয়েছেন। তেহরানের ভারতীয় দূতাবাসের নয়া নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের বিমানে করে দেশে ফেরানোর কথা বলা হয়েছে। গোলেস্তান বিশ্ববিদ্যালয়, শহিদ বেহেস্তি মেডিক্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং তেহরান মেডিক্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কয়েক জন পড়ুয়া শুক্রবার প্রথম দফায় দেশে ফিরবেন। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, ‘সমস্ত পড়ুয়ার যথাযথ নিবন্ধন সম্পন্ন হয়েছে, ভারতীয় দূতাবাস তাঁদের ব্যক্তিগত তথ্য এবং পাসপোর্ট সংগ্রহ করেছে এবং প্রথম ব্যাচকে সকাল ৮টার মধ্যে প্রস্তুত হয়ে থাকতে বলা হয়েছে’। সংবাদ সংস্থা