নেপালে দলে ভাঙন
}} আগামী ৫ মার্চ নেপালের পার্লামেন্ট নির্বাচন। তার আগেই ভাঙন দেশের বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসে। প্রথমে দলের সাধারণ সম্পাদক গগন থাপা এবং মুখপাত্র বিশ্বপ্রকাশ শর্মার তরফে জানানো হয়, দলের প্রধান শের বাহাদুর দেউবা ইস্তফা দিতে চলেছেন। তার পরেই বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় যে নেপালি কংগ্রেস ভাগ হয়েছে। অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে মতভেদের কারণেই ভাঙন।
কানাডার দাবি
}} ভারতের জেলে বসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কানাডায় নানা অপরাধমূলক কাজ করছে। কানাডার অভিযোগ, এর পিছনে ভারত সরকারের মদত রয়েছে। সম্প্রতি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বিষ্ণোই গ্যাং কানাডায় মাদক ব্যবসা, টাকা আদায়, ভাড়ায় খুনের মতো অপরাধ করছে।
গুলি আইসিই-র
}} আমেরিকায় রেনে নিকোল গুড নামে এক মহিলাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে আইসিই এজেন্টদের বিরুদ্ধে। এই আবহে সেই মিনিয়াপোলিসেই ফের আইসিই এজেন্টদের বিরুদ্ধে এক ব্যক্তির পায়ে গুলি করার অভিযোগ উঠল। প্রশাসন অবশ্য কোনও বিবৃতি দেয়নি।
অল্পের জন্য রক্ষা
}} বুধবার বেশি রাতে তেহরান হঠাৎই আকাশসীমা বন্ধ করে। তার ঠিক আগেই ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় ইন্ডিগোর একটি দিল্লিগামী উড়ান। জর্জিয়ার তিবিলিসি থেকে আসা উড়ানটি রাত ২টো ৩৫ মিনিটে ইরানের আকাশসীমা অতিক্রম করে। ভোর ৩টেয় আকাশসীমা বন্ধ হয়।