নীতীশের মনোনয়ন
}} বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার পথে নীতীশ কুমার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি। তাঁর পরিবর্তে বিজেপির কোনও নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। সে ক্ষেত্রে প্রথম বার কোনও বিজেপি নেতা বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। পৃঃ ৬
বামেদের দাবি
}} ভোটার তালিকার কাজ অসম্পূর্ণ রেখে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা করা যাবে না বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল বামেরা। তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ‘গুরুতর অনিয়ম ও জালিয়াতি’ হয়েছে। কমিশনের রাজ্য দফতরের বাইরে বুধবার রাতভর অবস্থান চালান বাম নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সিইও মনোজ আগরওয়াল বাম প্রতিনিধিদলকে আলোচনার সময় দেন। পৃঃ ৫
ভোটদানে সংশয়
}} সময় কমে আসছে, অথচ তথ্যগ্রাহ্য অসঙ্গতির আওতাধীন ভোটারদের যোগ্যতা বিচারের কাজ কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা বহাল। তাই ওই ভোটারদের কত জন ভোট দিতে পারবেন, তা নিয়ে চলছে চর্চা। ৯-১০ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। পৃঃ ৫
সিইও-র বৈঠক
}} কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি, রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইও এবং রাজ্যের বিশেষ রোল-পর্যবেক্ষক। পৃঃ ৫