Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 6th Mar 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদিয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 1
Friday, 06 Mar, 2026

Share Article

facebook
X
Whatsapp

দুয়ারে যুদ্ধ, রক্ষা ইরানের দ্বিতীয় যুদ্ধজাহাজের

ওয়াশিংটন ডিসি ও গল, ৫ মার্চ: গতকাল ভোরে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের চেয়ে কিছুটা দূরে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজকে ডুবিয়েছে আমেরিকার ডুবোজাহাজ। আজও সে দেশের উপকূলে ইরানের অন্য একটি জাহাজকে ঘিরে উদ্বেগ বাড়ছিল। আগেরটির মতো এটিও উদ্ধার-বার্তা পাঠিয়েছিল শ্রীলঙ্কার প্রতিরক্ষা দফতরের কাছে। শেষ পর্যন্ত সেই জাহাজ থেকে ২০৮ জন সেনা, নাবিক ও কর্মীকে উদ্ধার করে সে দেশের নৌসেনা এবং বায়ুসেনা। জাহাজটিকে উত্তর-পূর্ব উপকূলের ত্রিনকোমালি বন্দরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া
শুরু হয়েছে।

এ দিকে, ইরানের জাহাজে আমেরিকার আক্রমণের ২৪ ঘণ্টারও বেশি কেটে যাওয়ার পরে মুখ খুলেছে ভারত। আজ নৌসেনা জানিয়েছে, উদ্ধার-বার্তা পেয়ে তারাও সক্রিয় হয়েছিল। গতকাল সকাল ১০টা নাগাদ তাদের একটি নজরদারি বিমান উদ্ধারের কাজে সহায়তার জন্য যায়। আরও একটি যুদ্ধবিমান রবারের ভেলা নিয়ে অপেক্ষা করছিল। বিকেলে গিয়েছিল দু’টি জাহাজ। তার আগেই অবশ্য শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিভাগ উদ্ধারের কাজ শুরু করে দিয়েছে। অন্য দিকে আমেরিকা দাবি করেছে, ইরানের ২০টি যুদ্ধজাহাজকে ডুবিয়েছে তারা। তার মধ্যে একটি বিখ্যাত ‘কাসেম সোলেমানি’। ইরানের পাল্টা হুঁশিয়ারি, যুদ্ধস্থল থেকে প্রায় দু’হাজার কিলোমিটার দূরে জাহাজ ধ্বংস করার দাম চোকাতে হবে আমেরিকাকে। জাহাজটি অস্ত্রহীন ছিল।

ইরানের ‘আইরিস দেনা’ নামের যুদ্ধজাহাজটি ভারতের আমন্ত্রণে বিশাখাপত্তনমে এসেছিল আন্তর্জাতিক যৌথ প্রদর্শনী ও মহড়ায় যোগ দিতে। সেখান থেকে ফেরার সময়ে টর্পেডো দেগে আক্রমণ করে সেটিকে ডুবিয়েছে আমেরিকার ডুবোজাহাজ। গতকাল ভোরে ইরানের জাহাজটি থেকে উদ্ধারের জন্য বার্তা আসে শ্রীলঙ্কার উপকূলরক্ষী বাহিনীর কাছে। সে দেশের বায়ুসেনা ও নৌসেনা ৩২

সম্পূর্ণ পাতা