পাশে সোনু
এ বার দুবাইয়ে আটকে পড়া পর্যটকদের পাশে দাঁড়ালেন সোনু সুদ। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বহু উড়ান বাতিল হয়েছে। সে জন্য দুবাইয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। বিনামূল্যে সেখানে তাঁদের থাকা-খাওয়ার দায়িত্ব নিলেন সোনু। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এক ভিডিয়ো মারফত সোনু বলেন, “দুবাইয়ের সমস্যায় কেউ যদি বিপদে পড়েন— আমরা রয়েছি।” বিপদগ্রস্ত পর্যটক কোন দেশের নাগরিক তা বিচার্য নয়। যত দিন না ফেরার ব্যবস্থা হয়, বিনা খরচায় তাঁদের থাকার ব্যবস্থা করে দেবেন সোনু। মানবিকতার খাতিরেই এই উদ্যোগ সোনুর।