রাজনৈতিক সিরিজ়ে নানা
এই প্রথম ওটিটি সিরিজ়ে দেখা যাবে নানা পটেকরকে। প্রকাশ ঝায়ের রাজনৈতিক সিরিজ় ‘সংকল্প’-তে অভিনয় করতে দেখা যাবে নানাকে। এক রাজনৈতিক চরিত্রে রয়েছেন তিনি, নাম মাত সাব। রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে কী ভাবে মাথা চালাতে হয়, সব নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হয়, এমন বিষয়কে কেন্দ্র করেই তৈরি এই সিরিজ়টি। এর আগে ‘রাজনীতি’ ছবিতে প্রকাশের পরিচালনায় কাজ করেছেন নানা। এই সিরিজ়ে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নীরজ কবি, সঞ্জয় কপূর, কুবরা সৈতকে। এ মাসেই সিরিজ়টি মুক্তি পেতে চলেছে আমাজ়ন এমএক্স প্লেয়ারে।