হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদন
বুধবার রাতে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথ ভাঙচুরের অভিযোগ উঠেছিল কোচবিহারে। রথটি দলের কোচবিহার জেলা কার্যালয় থেকে পুন্ডিবাড়ি নিয়ে যাওয়ার সময়ে হামলা হয় বলে অভিযোগ কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের। তৃণমূল অভিযোগ মানেনি। বৃহস্পতিবার কুলটির কল্যাণেশ্বরী মন্দির থেকে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করে বিজেপি। সেটি বারাবনির গৌরান্ডিতে পৌঁছতেই, তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ। সংঘর্ষ বাধে।
বীরভূমের দুবরাজপুরে টোটোয় ‘পরিবর্তন যাত্রা’র প্রচারের সময়ে চড়াও হয়ে পোস্টার ছেঁড়া ও চালককে মারধরের অভিযোগ ওঠে এ দিন দুপুরে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। পুলিশ জানায়, এক জনকে ধরা হয়েছে। উত্তর ২৪ পরগনার গাঁড়াপোতায় বিজেপির যুব মোর্চার মোটরবাইক মিছিল ঘিরে পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি হয়। আহত তিন পুলিশকর্মী।