মোদীতে পঞ্চমুখ
}} তিক্ততা ও শৈত্য কাটিয়ে ধীরে ধীরে ভারত এবং কানাডার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। ভারত সফর সেরে ফিরে একটি সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রশংসায় ভরিয়ে দিলেন ‘কঠোর পরিশ্রমী এবং টানা ২৫ বছরে একদিনও ছুটি না নেওয়া’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ‘‘মোদী টানা ২৫ বছর ধরে কাজ করে চলেছেন, কোনও ছুটিই নেননি। এমনকি প্রত্যেক সপ্তাহান্তেই তিনি প্রচার করতে চলে যান।’’ দু’দেশের সম্পর্ক আরও ভাল হবে বলে আশা করেছেন কার্নি।
মোদী-স্টাব
}} নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দু’দেশের মধ্যে ডিজিটাল পরিকাঠামো, টেকসই উন্নয়ন, পরিচ্ছন্ন জ্বালানি, কোয়ান্টাম কম্পিউটিং ও সেমিকন্ডাক্টর-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী বলেন, “গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে নির্ভরযোগ্য অংশীদারি গড়ে উঠলে প্রযুক্তি, পরিবেশ এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল শক্তিশালী হবে।”