Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 6th Mar 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদিয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 7
Friday, 06 Mar, 2026

Share Article

facebook
X
Whatsapp

পরমাণু-ক্ষেপণাস্ত্রের আতঙ্ক

তেল আভিভ ও ওয়াশিংটন ডিসি, ৫ মার্চ: ইরান আক্রমণের আবহে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ‘মিনিটম্যান-৩’ বা ‘ডুমসডে মিসাইল’ পরীক্ষা করল আমেরিকা। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় (ভারতীয় সময় বুধবার দুপুর সাড়ে ১২টা) ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ২৩ গুণ দ্রুতগতিতে ১৩ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। হিরোশিমার বোমার চেয়ে ২০ গুণ শক্তিশালী তিনটি থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে প্রায় ৬৭০০ কিলোমিটার দূরে মার্শাল আইল্যান্ডের কোয়াজালিন দ্বীপবলয়ে।

পেন্টাগন দাবি করেছে, এই পরীক্ষা ইরান যুদ্ধের প্রতিক্রিয়া নয়, বরং ‘সেন্টিনেল’ ক্ষেপণাস্ত্র তৈরিতে দেরির ফলে ৪০০টি মিনিটম্যান-৩ ক্ষেপণাস্ত্র ২০৫০ সাল পর্যন্ত সচল রাখার অঙ্গ। নভেম্বরেও এমন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়। এ দিকে, আমেরিকান সেনেটে ৫২-৪৭ ভোটে ইরান অভিযান বন্ধের প্রস্তাব নাকচ হওয়ায় যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের অবাধ ক্ষমতা বহাল থাকছে। তেহরানও বলেছে, ইজ়রায়েল ইরানে শাসনব্যবস্থা বদলের চেষ্টা করলে তারা দিমোনা পারমাণবিক কেন্দ্রে সরাসরি আঘাত করবে।

আজ একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে ভেনেজ়ুয়েলার মতো ব্যক্তিগত ভাবে যুক্ত থাকতে চান তিনি। ইজরায়েলের প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করে ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির সব অভিযোগ ক্ষমা করে দেওয়া উচিত, যাতে তিনি পুরোপুরি যুদ্ধে মনোনিবেশ করতে পারেন।

সাইপ্রাস সরাসরি না জড়ালেও সেখানকার আক্রোতিরির ব্রিটিশ বিমানঘাঁটি ইরান অভিযানে ব্যবহারের অনুমতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টার্মার। সম্প্রতি ওই ঘাঁটির রানওয়েতে হামলা করা ড্রোন ইরান থেকে ছোড়া হয়নি বলে আজ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। যুদ্ধে পুরোদস্তুর সমর্থনে গড়িমসি নিয়ে ট্রাম্প ব্যক্তিগত কটাক্ষ করলেও স্টার্মারের দাবি, ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের ‘বিশেষ সম্পর্ক’ এবং নিরবচ্ছিন্ন গোয়েন্দা তথ্য আদানপ্রদান অটুট রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই অভিযান ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ বললেও প্রয়োজনে বন্ধুদের পাশে থাকার কথা জানিয়েছেন। পাকিস্তানও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির সূত্রে এই সংঘর্ষে জড়ানোর ইঙ্গিত দিয়েছে।

আমেরিকান হানায় আজ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত শহর বুকানের প্রশাসনিক, আবাসিক ও বাণিজ্যিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কুর্দিরা ইরানের ভিতরে সামরিক অভিযান করলে ‘চমৎকার’ হবে এবং তাঁর পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। আজ ইরাকের কুর্দিস্তানে হামলা চালিয়েছে ইরান। ইজরায়েল ও আমেরিকা তেহরানের আবাসিক ও প্রশাসনিক এলাকা এবং ইরানের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যার জবাবে কাতার ও কুয়েতের আমেরিকান ঘাঁটিতে হামলা চালায় ইরান। তাতে কুয়েতে মৃত্যু হয়েছে ছ’জন আমেরিকান রিজ়ার্ভ সেনার। দুবাই ও আবু ধাবির বাণিজ্যিক ও তৈল কেন্দ্রেও আঘাত হেনেছে ইরান। পোপ লিয়ো একটি ভিডিয়ো বার্তায় যুদ্ধের বদলে কূটনীতির পথে হাঁটার ডাক দিয়েছেন।

সংবাদ সংস্থা

সম্পূর্ণ পাতা