Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 6th Mar 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদিয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 7
Friday, 06 Mar, 2026

Share Article

facebook
X
Whatsapp

হত দুই ভারতীয়

}} ওমানের হরমুজ় প্রণালীতে ‘স্কাইলাইট’ জাহাজে গত রবিবারের ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বিহারের পশ্চিম চম্পারণের আশিস কুমার এবং রাজস্থানের নাগৌরের দিলীপ সিংহ। ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মেরিন অফিসার আশিস মাত্র এক সপ্তাহ আগে ওই জাহাজের দায়িত্ব নিয়েছিলেন। পরিবারের অনটন ঘোচাতে সমুদ্রে পাড়ি দেওয়া ২৪ বছর বয়সি দিলীপ একই জেলা থেকে আসা সহকর্মীর কাছে কাজ বুঝে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই হামলার শিকার হন। ওমানের ভারতীয় দূতাবাস তাঁদের দেহ ফেরাতে উদ্যোগী হয়েছে।

ট্রাম্পের নথি

}} চলতি সপ্তাহের শেষের দিকেই এপস্টিন নথির পরবর্তী অংশ প্রকাশ করতে পারে আমেরিকার বিচার দফতর (ডিওজে)। যার মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত এফবিআই তদন্তের রেকর্ড রয়েছে বলে জানা যাচ্ছে। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন এক তরুণী। তা নিয়ে তদন্তও শুরু করেছিল আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই। কিন্তু ওই অভিযোগ ও তদন্ত সংক্রান্ত নথির খোঁজ পাওয়া যায়নি এতদিন।

নেপালে ভোট

}} ‘জ়েন জি’ বিক্ষোভে সরকার পতনের পরে, বৃহস্পতিবার নেপালে ফের নির্বাচন হল। বিকাল ৫টা পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। প্রসঙ্গত, ২০২২ সালেও নেপালে ভোটের হার ছিল ৬১.৬৩ শতাংশ। নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে ক’দিন সময় লাগতে পারে। নেপালে অন্তত ১ কোটি ৯০ লক্ষ মানুষ ভোটার হিসাবে নিবন্ধিত।

সম্পূর্ণ পাতা