গ্রেফতার দুষ্কৃতী
}} প্রায় এক কিলোমিটার ধাওয়া করে এক ছিনতাইবাজকে গ্রেফতার করল আলিপুর থানার পুলিশ। ধৃতের নাম রেহান আহমেদ। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠান। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সাইকেল চালিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন একবালপুরের এক বাসিন্দা। অভিযোগ, আলিপুর রোডে রেহান ও তার এক সঙ্গী মোটরবাইকে এসে মোবাইল ছিনিয়ে পালায়। তিনি পুলিশকে জানালে আলিপুর থানার পুলিশ অভিযুক্তদের ধাওয়া করে। শেষে অরফ্যানগঞ্জ বাজারের কাছে রেহান ধরা পড়লেও তার সঙ্গী পালায়।
গাঁজা-সহ ধৃত
}} প্রায় ২৩ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। বুধবার, ওই থানা এলাকার আদর্শপল্লি শিমুলতলা থেকে। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল।