ফের ধৃত রাজু
নিজস্ব সংবাদদাতা
প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে মারধর, হুমকি দেওয়ার অভিযোগে বেলেঘাটা থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা রাজু নস্কর জেল হেফাজতে রয়েছে। এ বার নারকেলডাঙা থানার একটি অস্ত্র আইনের মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।
বৃহস্পতিবার রাজুকে শিয়ালদহ আদালতে তোলা হলে ১১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজত হয়।