তৃতীয় পর্বে
তেরো বছর আগে মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক থ্রিলার সিরিজ় ‘২৪’-এর থ্রিকুয়েল আসতে চলেছে বলে জানালেন অনিল কপূর। আমেরিকান সিরিজ় থেকে অনুপ্রাণিত ‘২৪’-এ মুখ্য চরিত্র জয় সিংহ রাঠোরের ভূমিকায় ছিলেন অনিল। প্রথম দুই পর্বেই চব্বিশ ঘণ্টার মধ্যে টাস্ক সম্পূর্ণ করার চ্যালেঞ্জ ছিল অনিলের। তৃতীয় পর্ব নতুন কোন চ্যালেঞ্জ নিয়ে আসে, এখন তার অপেক্ষা। খুব শীঘ্রই সিরিজ়ের শুট শুরু হবে বলে জানিয়েছেন অভিনেতা।