ভাল আছেন সেলিম
বাড়ি ফিরলেন সেলিম খান। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ভেন্টিলেশনে ছিলেন সেলিম। ছোট একটি অস্ত্রোপচারও করা হয় তাঁর। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান বর্ষীয়ান চিত্রনাট্যকার। জানা যাচ্ছে, শারীরিক ভাবে আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি। তাঁকে বাড়ি নিয়ে যেতে এ দিন হাসপাতালে এসেছিলেন সলমন খান। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে এ ক’দিন নিয়মিত উপস্থিত ছিলেন আরবাজ় খান, অর্পিতা খান-আয়ুষ শর্মা-সহ পরিবারের প্রায় সকল সদস্যই।