পর্যবেক্ষক
নয়, এমন পদে বদলি করার নির্দেশও দিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল এ দিন বলেন, ‘‘কমিশন সকলের ব্যাপারে খোঁজ নিয়েই পদক্ষেপ করছে। হিংসামুক্ত ভোট করানোর ব্যাপারে তারা দায়বদ্ধ।’’
অন্য দিকে কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একজন করে সাধারণ পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন। আগে একাধিক বিধানসভার দায়িত্ব একজন পর্যবেক্ষককে দেওয়ার চল ছিল। ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০০ জন খরচ সংক্রান্ত (এক্সপেন্ডিচার) পর্যবেক্ষককে নিয়োগ করার লিখিত বার্তা দিয়েছে কমিশন। তাঁরা প্রত্যেকেই বুধবার থেকে কাজ শুরু করবেন। অতীতে মনোনয়নের শেষ দিন থেকে এমন নিয়োগ হত। সেই রীতি বদলে এ বার অনেক আগে থেকে নজরদারির কৌশল নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের মূল দায়িত্ব— হিংসা, প্রভাব, ভয়ডরহীন ভোট নিশ্চিত করা। কমিশনের পদক্ষেপগুলি পুরোপুরি কার্যকর করার দায়িত্ব রয়েছে তাঁদের উপর। খাদ্যসচিব পারভেজ় আহমেদ সিদ্দিকি এবং পূর্তসচিব অন্তরা আচার্যকেও ভিন্ রাজ্যে পর্যবেক্ষক করেছে কমিশন। তাঁরা এই আদেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন।