মাতৃত্বকালীন ছুটি নিয়ে শীর্ষ আদালত
নয়াদিল্লি, ১৭ মার্চ: দত্তক নেওয়া শিশুর বয়স তিন মাসের বেশি হলে মায়েদের মাতৃত্বকালীন সুবিধা থেকে বঞ্চিত করাকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, দত্তক নেওয়া শিশুর বয়স যা-ই হোক, তার জন্য আলাদা কোনও নিয়ম থাকতে পারে না। সে ক্ষেত্রেও একই ভাবে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, সামাজিক সুবিধা হিসেবে পিতৃত্বকালীন ছুটিকেও স্বীকৃতি দিতে আইন তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিয়েছে শীর্ষ আদালত।
দত্তক নেওয়ার ক্ষেত্রে মায়েদের জন্য থাকা সুবিধাকে শিশুর বয়সের সঙ্গে জুড়ে দেওয়াকে চ্যালেঞ্জ করে জনৈক হামসানন্দিনী নান্দুরি শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেন। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ আজ তাদের মতামত জানিয়েছে। সংবাদ সংস্থা