Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 18th Mar 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 6
Wednesday, 18 Mar, 2026

Share Article

facebook
X
Whatsapp

রেল প্রকল্পে বাধা বঙ্গ, তোপ মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি, ১৭ মার্চ: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বারে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে ‘ফ্যাসিস্ত’ বলে উল্লেখ করলেন লোকসভায়। একই সঙ্গে দাবি করলেন, সেই সরকারের কারণেই রাজ্যের রেল প্রকল্পের কাজ
থমকে রয়েছে।

রেল মন্ত্রকের ব্যয় বরাদ্দ নিয়ে দু’দিনের আলোচনার শেষে আজ সন্ধ্যায় জবাব দিতে ওঠেন রেলমন্ত্রী। ঘটনাচক্রে, সে সময়ে ভোটমুখী তিন রাজ্য কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্বকারী বিরোধী দলের সাংসদেরা অধিকাংশই অনুপস্থিত ছিলেন। তা দেখে কটাক্ষ করে রেলমন্ত্রী বলেন, ‘‘ভালই হয়েছে। এর পরে তো আর আসার সুযোগ পাবেন না।’’ এর পরেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘‘তৃণমূল হল উন্নয়ন বিরোধী সরকার। এরা রাজ্যবাসীর উন্নয়ন চায় না।’’ গত কাল নিজের বক্তব্যে তৃণমূল সাংসদ জুন মালিয়া দাবি করেছিলেন, রাজ্যের জন্য ঘোষিত ১০১টি অমৃত ভারত স্টেশনের মধ্যে মাত্র তিনটির কাজ শেষ হয়েছে। আজ সেই পরিসংখ্যানকে খারিজ করে রেলমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গে ৪০টি স্টেশনের কাজ হয়ে গিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তো কেবল নতুন রং চড়াতেন।’’

তাঁর বক্তব্যের সময়ে অধিকাংশ তৃণমূল সাংসদের অনুপস্থিতি থাকার সুযোগকে কাজে লাগিয়ে বৈষ্ণব বলেন, ‘‘তৃণমূলের লোকেরা উপস্থিত থাকলে ভাল হত। পশ্চিমবঙ্গে ফ্যাসিস্তরাজ চলছে। পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যায় হচ্ছে। রেলের অন্তত ৬০টি প্রকল্প পশ্চিমবঙ্গের উন্নয়ন-বিরোধী সরকারের কারণে আটকে দিয়েছে।’’ তৃণমূল সাংসদ সৌগত রায় কলকাতা মেট্রোর সঙ্গে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের অভিযোগে সরব হয়েছিলেন। সেই সূত্র ধরে বৈষ্ণব বলেন, ‘‘এয়ারপোর্ট মেট্রো লাইনের কাজের ক্ষেত্রে চিংড়িহাটার কাছে ‘ডাইভারশন রুট’ তৈরি আছে। কিন্তু সরকার মেট্রোর কাজ করার অনুমতি দিচ্ছে না। বরাহনগর-ব্যারাকপুর মেট্রো কাজের ‘এনওসি’ দিচ্ছে না রাজ্য। নিউ ব্যারাকপুর-বারাসত মেট্রো কাজের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ থমকে গিয়েছে রাজ্য সরকারের অসহযোগিতায়। আসলে এই সরকার মানুষের ভাল চায় না।’’

পাল্টা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই বাজেটে গুজরাতের ক্ষেত্রে ২৯% অর্থ বরাদ্দ বেড়েছে। পশ্চিমবঙ্গের বেড়েছে মাত্র ৩%। এর থেকেই বোঝা যাচ্ছে রেল মন্ত্রক তথা কেন্দ্র পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলি নিয়ে কতটা আন্তরিক।

সম্পূর্ণ পাতা