কিউবাতেও যা খুশি করতে চান ট্রাম্প
}} কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারলে খুশি হবেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের মুখে এ কথা বলেছেন তিনি। ট্রাম্প খোলাখুলি বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, আমি... কিউবাকে নিয়ে নিতে পারব। এই সম্মানটা আমার থাকবে। এটা বড় সম্মান। কোনও না কোনও ভাবে কিউবাকে নেওয়া। মানে, সেটা কিউবাকে মুক্ত করাও হতে পারে, নিয়ে নেওয়াও হতে পারে— যাই হোক। আমার মনে হয়, আমি যা খুশি করতে পারি।” ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনেই এ কথা বলেন ট্রাম্প।
মোদী-নাহিয়ান কথা
}} পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে নাহিয়ানকে ‘আমার ভাই’ সম্বোধন করে তাঁকে ইদের আগাম শুভেচ্ছা জানানোর কথা লেখেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ‘সংযুক্ত আরব আমিরশাহিতে যে সব হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি হয়েছে এবং অসামরিক সম্পত্তি নষ্ট হয়েছে, ভারতের তরফে ফের তার কড়া নিন্দা করেছি। হরমুজ় প্রণালী দিয়ে নিরাপদে অবাধ যাতায়াত নিশ্চিত করার বিষয়টির গুরুত্ব সম্পর্কেও একমত হয়েছি।’