Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 18th Mar 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
  • আনন্দ প্লাস
  • খেলা
  • প্রথম পাতা
  • অবকাশ
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • বিদেশ / ব্যবসা
  • কলকাতা
আনন্দ প্লাস খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 8
Wednesday, 18 Mar, 2026

Share Article

facebook
X
Whatsapp

অসন্তোষের জেরে শিবপুরে মুখ বদল, হাওড়ায় তৃণমূলের নতুন সমীকরণ

দেবাশিস দাশ

হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে গত কয়েক বছর ধরেই মাফিয়া-রাজ ও তোলাবাজি নিয়ে স্থানীয় স্তরে অসন্তোষ জমা হচ্ছিল। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশ এ বিষয়ে আগেই সরব হয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত
অভিযোগ জানিয়েছিলেন। সোমবার দলের প্রার্থী তালিকা ঘোষণার পরে দেখা গেল, ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক মনোজ তিওয়ারিকে সরিয়ে প্রার্থী করা হয়েছে বর্তমানে বালির বিধায়ক ও বালি পুরসভার চেয়ারম্যান, চিকিৎসক রানা চট্টোপাধ্যায়কে। প্রার্থী তালিকায় অন্যত্রও মনোজের জায়গা হয়নি। তাঁর এই অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।

দলের এই সিদ্ধান্ত অনেকেই সংগঠনগত বার্তা হিসেবে দেখছেন। স্থানীয় স্তরে অসন্তোষ ও শাসকের ভাবমূর্তির প্রশ্নে আপস না করার ইঙ্গিত দিতেই এই পরিবর্তন— এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এ বার হাওড়ার একাধিক কেন্দ্রে যে প্রার্থী বদল করা হতে পারে, সেই জল্পনা ছিলই। শিবপুরে নেতৃত্ব বদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রাক্তন পুরপ্রতিনিধি ত্রিলোকেশ মণ্ডল বলেন, “দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এলাকার মানুষও খুশি। আমরা সকলে মিলে নতুন প্রার্থীকে জেতাতে কাজ করব।”

শুধু শিবপুর নয়, হাওড়া জেলার আরও কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। ডোমজুড়, জগৎবল্লভপুর ও শ্যামপুর— এই তিন কেন্দ্রের বিদায়ী বিধায়কদের সম্পূর্ণ ভাবে বাদ দেওয়া হয়েছে। ওই কেন্দ্রগুলি থেকে যথাক্রমে কল্যাণ ঘোষ, সীতানাথ ঘোষ ও কালীপদ মণ্ডলকে সরিয়ে দেওয়া হয়েছে। ডোমজুড়ে নতুন মুখ হিসেবে আনা হয়েছে অপেক্ষাকৃত তরুণ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস
মাইতিকে। অন্য দিকে, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হুগলির গোঘাট কেন্দ্রে।

হাওড়া সদরের গুরুত্বপূর্ণ বালি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জেলা যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্রকে, যা নতুন প্রজন্মকে সামনে আনার কৌশল হিসেবে দেখা হচ্ছে। পাশের উত্তর হাওড়ায় ফের প্রার্থী হয়েছেন বর্তমান বিধায়ক তথা জেলা সভাপতি গৌতম চৌধুরী। সম্প্রতি গোলাবাড়ির পিলখানায় এক যুবককে খুনের ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক তৈরি হলেও দল তাঁর উপরে আস্থা রেখেছে— এই সিদ্ধান্ত কার্যত সেই বার্তাই বহন করছে বলে মত স্থানীয় নেতৃত্বের।

এ ছাড়া, দক্ষিণ হাওড়ায় নন্দিতা চৌধুরী ও সাঁকরাইলে প্রিয়া পালকে পুনরায় প্রার্থী করা হয়েছে। মধ্য হাওড়া কেন্দ্র থেকে ফের নির্বাচনে লড়ছেন অরূপ রায়।

সব মিলিয়ে হাওড়া জেলায় প্রার্থী তালিকায় তৃণমূলের এই রদবদল স্পষ্টতই দ্বিমুখী কৌশলের ইঙ্গিত দিচ্ছে— এক দিকে বিতর্কিত বা অপ্রিয় মুখ সরিয়ে দেওয়া, অন্য দিকে তরুণ ও তুলনামূলক ভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের সামনে আনা। নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে চাঙ্গা রাখা এবং ইতিবাচক বার্তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ, মত রাজনৈতিক মহলের।

সম্পূর্ণ পাতা