বিবিধ
গ্যালারি চারুবাসনা: ২-৮টা। ‘হুইস্পার অব নেচার’। মহুয়া ভট্টাচার্যের আঁকা ছবির প্রদর্শনী। ব্রিজিং কালচার অ্যান্ড আর্টস ফাউন্ডেশন (রিজেন্ট অ্যাপার্টমেন্ট): ৩-৭টা। সমীর আইচের কাজ। গগনেন্দ্র শিল্প প্রদর্শশালা: ২-৮টা। ফোটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অব বেলঘরিয়ার বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। আজ শেষ। মঙ্গল পাণ্ডে পার্ক (ব্যারাকপুর): ২-৯টা। গ্রামকৃষ্টি উৎসব ও সাহিত্য মেলা। ২২ মার্চ পর্যন্ত। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম (এন্টালি): ৬টা। কমলপ্রভা শূর স্মারক বক্তৃতায় প্রব্রাজিকা তন্ময়প্রাণা। বিমল মিত্র অ্যাকাডেমি (চেতলা): ৬টা। বিমল মিত্রের ১১৫তম জন্মবার্ষিকী পালন। নন্দন (৩): ৫টা। ‘ডিয়ার জেন্টলম্যান’। আয়োজনে ভবানীপুর ফিল্ম সোসাইটি।