প্রতারণা, ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা
সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক বলে পরিচয় দিয়ে পুলিশ, সরকারি কর্তাব্যক্তি থেকে শুরু করে একাধিক সাধারণ ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। ধৃতদের নাম বিজয় সোনার ওরফে আকাশ এবং শেখ আব্বাসউদ্দিন। আকাশের বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ে, আব্বাসউদ্দিন পূর্ব মেদিনীপুরের সুতাহাটার বাসিন্দা। সোমবার সন্ধ্যায় হেস্টিংস এলাকায় সেনাবাহিনীর পোশাকের মতো পোশাক পরা অবস্থায় দু’জনকে আটক করা হয়। থানায় জেরায় জানা যায়, বিজয় সশস্ত্র বাহিনীর আধিকারিক পরিচয়ে বিভিন্ন জায়গায় বাড়তি সুবিধা নিত। তাকে সাহায্য করত আব্বাসউদ্দিন।