তথ্য তলব
মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে একক বেঞ্চের দেওয়া রক্ষাকবচ বাতিলের আবেদন জানিয়ে আয়োজক শতদ্রু দত্তের করা মামলায় সব পক্ষের বক্তব্য তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলায় যুক্ত সব পক্ষ সুপ্রিম কোর্টের যে যে রায় ব্যবহার করবে, তার প্রতিলিপি আগামী শুনানির দিন আদালতে পেশ করতে হবে। পরবর্তী শুনানি ২ জুলাই। নিজস্ব সংবাদদাতা