Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 24th Jun 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 5
Wednesday, 24 Jun, 2026

Share Article

facebook
X
Whatsapp

তামান্নাদের বিচার চাই,

শুভেন্দুর কাছে মীনাক্ষী

নিজস্ব সংবাদদাতা

পাঁচ বছর আগে নন্দীগ্রামে ভোটের ময়দানে দেখা হয়েছিল। সে বার বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিপিএমের প্রার্থী ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এ বার স্বজনহারা তিন পরিবারের বিচারের স্বার্থে মীনাক্ষীর আর্জিতে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিধানসভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘরে মীনাক্ষী ও তিন পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার পরে শুভেন্দুই ব্যবস্থা করে দিলেন রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে সাক্ষাতের। কালীগঞ্জে বোমায় নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন, হাওড়ায় নিহত আনিস খানের বাবা সালেম খান এবং কাকদ্বীপে আগুনে পুড়ে মৃত সিপিএম কর্মী দেবু দাস ও উষারানি দাসের ছেলে দীপঙ্করকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন মীনাক্ষী এবং ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান (রানা)। ডিজি সিদ্ধিনাথ গুপ্তের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলার পরে ভবানী ভবনেও গিয়েছিলেন তাঁরা।

তামান্নার মৃত্যুবার্ষিকীতে তাঁর মা বলেছেন, ‘‘মীনাক্ষীদি যোগাযোগ করেছিলেন। আমরা যে বিচার পাইনি, মুখ্যমন্ত্রীকে বলেছি। উনি বলেছেন, বিচারের ব্যবস্থা হবে, পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করবে। একটু ভরসা পেয়েছি।’’ মীনাক্ষীর বক্তব্য, ‘‘তামান্না, আনিস, দেবু দাস ও উষা দাসের মতো অনেকের পরিবার গত ১৫ বছরে বিচার পায়নি। তৎকালীন সরকার ব্যবস্থা নেয়নি। আমরা বর্তমান সরকারের কাছে বিচার চেয়েছি। আশ্বাস দেওয়া হয়েছে, এর পরে দেখা যাক কী হয়।’’

আর বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘তামান্না বিচার পাবে। কামদুনি, হাঁসখালি, রাজগঞ্জ-সহ আরও অনেকগুলো পরিবার এখনও বিচার পায়নি। সব হিসেব হবে, অপরাধীরা ছাড় পাবে না!’’

সম্পূর্ণ পাতা