Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 24th Jun 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 5
Wednesday, 24 Jun, 2026

Share Article

facebook
X
Whatsapp

নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরানো

}} অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিংহকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযোগ, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মঙ্গলবার তাঁকে হাফপ্যান্ট, টি-শার্ট ও চপ্পল পরিয়ে রূপনারায়ণপুর বাজার এলাকার রাস্তায় হাঁটানো হয়। ভোলাকে দেখে উপস্থিত জনতার একাংশ ‘চোর চোর’ স্লোগান দেন। পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, পুলিশি হেফাজতে থাকা এক জন অভিযুক্তকে প্রকাশ্যে হাঁটানো আইনসম্মত কি না, তা নিয়ে দেখা দরকার। যদি জনরোষের মুখে পড়ে অভিযুক্তের ক্ষতি হয়, তার দায় পুলিশের উপরেই বর্তাবে।

স্বর পরীক্ষা

}} উস্কানিমূলক বক্তৃতার মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে সিআইডি। এ ব্যাপারে তারা বিধাননগর কোর্টে আবেদন করেছিল। মঙ্গলবার সেই আর্জি মঞ্জুর করেছে কোর্ট। বিচারকের নির্দেশ, ৩০ জুন ম্যাজিস্ট্রেটের সামনে অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। অন্য দিকে, চিকিৎসা করানোর জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে লিখিত আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী। বিধাননগর সাইবার থানায় উস্কানিমূলক মন্তব্যের মামলায় অভিষেককে রক্ষাকবচ দিলেও কোর্টের নির্দেশ ছাড়া বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

এডিবি বৈঠক

}} এ বারের রাজ্য বাজেটে শিল্প বিনিয়োগ আকৃষ্ট করতে ‘সিটি ইকনমিক রিজিয়ন’ (সিইআর) গঠনের প্রস্তাব নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) প্রতিনিধিরা রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠকও করেন। সূত্রের দাবি, শিল্প পরিকাঠামো এবং সিইআর সংক্রান্ত বিষয়ে এডিবি তাদের পরিকল্পনা এবং প্রস্তাব সরকারকে জানিয়েছে। প্রসঙ্গত, গভীর সমুদ্র বন্দর, সড়ক-সেতু পরিকাঠামো, বিশেষ আর্থিক এলাকা, অর্থনৈতিক করিডর তৈরির পাশাপাশি, ভারী-মাঝারি এবং এমএসএমই শিল্পের জন্য পৃথক পরিকল্পনা করছে রাজ্য।

খুনে গ্রেফতার

}} হাওড়ার বাগনানে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের তদন্তভার হাতে নিয়েই নতুন এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিআইডি। পুলিশ জানায়, ধৃতের নাম সইদুল ইসলাম। রবিবার রাতে তাঁকে বাগনান থেকেই গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, এর আগে হাওড়া (গ্রামীণ) জেলা পুলিশ এক মহিলা-সহ আট জনকে গ্রেফতার করেছিল। শনিবার মামলার তদন্ত সিআইডিকে দেওয়া হয়। ১৮ জুন রাতে হাওড়ার বাগনানের আন্টিলা পঞ্চায়েতের পাইকপাড়ি-খানপাড়ায় বিজেপির বুথ সভাপতি প্রশান্ত দে-কে বাঁশ, রড দিয়ে পিটিয়ে খুন করা হয়। ঘটনায় জখম তিন জন এখন চিকিৎসাধীন।

নতুন সংগঠন

}} রাজ‍্য সরকারি কর্মচারী স্তরে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটল। মঙ্গলবার রাজ‍্য সরকারি কর্মচারী কল্যাণ সঙ্ঘ নামের ওই সংগঠন নবান্নের অলিন্দে মিছিল করে।

সম্পূর্ণ পাতা