লোকভবনে ছাত্র পরিষদ
নিজস্ব সংবাদদাতা
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার বৃষ্টি ভেজা শহরে প্রতিবাদের ঝাঁঝ বাড়াল কংগ্রেস এবং বাম দলগুলির ছাত্র সংগঠন। কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের ডাকে হয়েছে লোকভবন (রাজভবনের বর্তমান নাম) অভিযান। একই বিষয়ে আলাদা ভাবে পথে নেমেছিল বাম ছাত্র সংগঠনগুলিও।
নিট-কাণ্ডের প্রতিবাদে ছাত্র পরিষদের ডাকে লোকভবন অভিযান উপলক্ষে আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়েছিলেন সংগঠনের নেতা-কর্মীরা। খবর, লোকভবনের কাছাকাছি পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকায়।
পাশাপাশি, একই বিষয়ে সাতটি বাম ছাত্র সংগঠন এসএফআই, আইসা, ডিএসও, পিএসইউ, ছাত্র ব্লক, পিডিএসএফ, ডিওয়াইএসএ-র ডাকে এ দিন কলেজ স্ট্রিটে বিক্ষোভ
মিছিল হয়েছে।