Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 24th Jun 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • রাজ্য
  • সম্পাদকের পাতা
  • দেশ
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 5
Wednesday, 24 Jun, 2026

Share Article

facebook
X
Whatsapp

বাজ পড়ে মৃত ১০

নিজস্ব প্রতিবেদন

বিভিন্ন জেলায় বাজ পড়ে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মালদহের পারদেওনাপুরে গঙ্গার ঘাটে বাজ পড়ে মারা যান চার জন। গুরুতর জখম অন্তত ১৫ জন। মৃতেরা হলেন আনসুর শেখ (৪০), কচি শেখ (২৩), আসাতুল্লাহ শেখ (৭৫) এবং আক্রামাউল শেখ (৭২)। তাঁদের বাড়ি পারদেওনাপুরের বিভিন্ন গ্রামে। তাঁরা মুর্শিদাবাদের ধুলিয়ানে কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় নৌকায় অন্তত ২০ জন পারদেওনাপুরের শিবপুর ঘাটে নামেন। নৌকা পাড়ে ভিড়তেই বাজ পড়ে।

এ দিনই জমিতে কাজ করার সময়ে মালদহে বাজ পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁদের নাম জাহাঙ্গির মিঞা (২৯) এবং সালেক মিঞা (৩৫)। দুপুরে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয় কোচবিহারেও। আহত হয়েছেন চার জন। তিনটি পৃথক ঘটনায় কোচবিহার, মাথাভাঙা ও শীতলখুচিতে ওই ঘটনা ঘটে। কোচবিহারের মোয়ামারির আঠেরোকোটা গ্রামে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আর্মান আলি (২০) নামে এক জনের মৃত্যু হয়েছে। শীতলখুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের সাটিমারি এলাকায় বজ্রপাতে মেনকা বর্মণ (৫৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিকেলে পুরুলিয়া জেলার জয়পুরে বাজ পড়ে মৃত্যু হয় দু’জনের। আহত হলেন জেলার বিভিন্ন এলাকার অন্তত আট জন। তাদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন পুরুলিয়া জেলার জয়পুরের কুসুমটিকরি গ্রামের প্রতিমা মাহাতো (৫৪) ও জয়পুরের নারায়ণপুর গ্রামের কেশব
মাহাতো (৪৫)।

সম্পূর্ণ পাতা