পথের দাবি: কর্মরত সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকের টেট পাশ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাঁচ বছরের কম চাকরি বাকি আছে, এমন শিক্ষক বাদে বাকিরা দু’বছরের মধ্যে টেট পাশ না করতে পারলে চাকরি থাকবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। এর প্রতিবাদে সোমবার বৃষ্টি মাথায় নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করল প্রাথমিক শিক্ষকদের সংগঠন ‘উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। এর রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন, ‘‘সরকারের কাছে আবেদন, রিভিউ পিটিশনের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও এনসিটিই-কে অনুরোধ করুক রাজ্য।’’ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘‘আমরা শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল, তাঁদের দাবি অযৌক্তিক নয়।’’
ছবি: রণজিৎ নন্দী