Save কলকাতা as your preferred edition?
Unsave কলকাতা as your preferred edition?
কলকাতা
  • Change Page
  • Change Date
  • Change Edition
  • Back to Online Edition

Anandabazar e-paper 14th Jul 2026

  • Change Edition
  • Change Date
  • Change Page
Choose Edition
  • কলকাতা
  • বর্ধমান
  • আসানসোল দুর্গাপুর
  • পুরুলিয়া বাঁকুড়া
  • বীরভূম
  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর, দক্ষিণ ২৪ পরগনা
  • হাওড়া, হুগলি
  • শিলিগুড়ি, জলপাইগুড়ি
  • উত্তরবঙ্গের উত্তরে
  • পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম
  • পূর্ব মেদিনীপুর
  • উত্তরবঙ্গের দক্ষিণে
Choose Page
  • page-1.html
    Page 1
  • page-2.html
    Page 2
  • page-3.html
    Page 3
  • page-4.html
    Page 4
  • page-5.html
    Page 5
  • page-6.html
    Page 6
  • page-7.html
    Page 7
  • page-8.html
    Page 8
  • page-9.html
    Page 9
  • page-10.html
    Page 10
  • page-11.html
    Page 11
  • page-12.html
    Page 12
Change Date
Select a date
  • Confirm
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
  • প্রথম পাতা
  • আনন্দ প্লাস
  • সম্পাদকের পাতা
  • রাজ্য
  • দেশ/বিদেশ/ব্যবসা
  • কলকাতা
  • খেলা
Back To
সম্পূর্ণ পাতা
কলকাতা Page 12
Tuesday, 14 Jul, 2026

Share Article

facebook
X
Whatsapp

বিধ্বস্ত ইংল্যান্ড, ইতিহাস হরমনদের

নিজস্ব প্রতিবেদন

১৩ জুলাই: লর্ডসে প্রথম মেয়েদের টেস্ট খেলতে নেমে ঐতিহাসিক জয় পেল ভারত। হরমনপ্রীত কৌরের দল ২৭০ রানে উড়িয়ে দিল ইংল্যান্ডকে!

তৃতীয় দিনের শেষেই বোঝা গিয়েছিল, ভারত ম্যাচ জিততে চলেছে। শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল চার উইকেট। জয়ের জন্য প্রয়োজনীয় ৪৫৭ রান তাড়া করতে নেমে সোমবার দ্রুতই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে চারটে উইকেট নিলেন অফস্পিনার স্নেহ রানা।

ইংল্যান্ড সফরে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল ব্যর্থ হলেও লাল বলের ক্রিকেটে কিন্তু হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্ধানাদের দাপট অব্যাহত থাকল। ইংল্যান্ডের মাটিতে এই নিয়ে দশটি টেস্ট খেলল ভারত এবং কোনওটাতেই তারা হারেনি। শেষ ১১টি টেস্টে ভারতীয় মেয়েরা সাতটি জিতেছে, তিনটে ড্র করেছে আর একটিতে হেরেছে। লর্ডসে এই প্রথম মেয়েদের কোনও টেস্ট ম্যাচ হল আর প্রথম সুযোগেই ইতিহাসে নাম তুলে ফেললেন হরমনপ্রীত, স্মৃতি, রিচা ঘোষ, শেফালি বর্মা, যষ্টিকা ভাটিয়ারা। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার ক্রান্তি গৌড়।

ম্যাচের পরে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন, ‘‘আশা করছি, আমরা আরও বেশি করে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাব। লর্ডসে খেলার সুযোগ পাব।’’ ম্যাচের সেরা ক্রান্তি বলেছেন, ‘‘কখনও ভাবিনি এই রকম কিছু হবে।’’ প্রথম ইনিংসে পাঁচ, দ্বিতীয় ইনিংসে দু’উইকেট নিয়েছিলেন ক্রান্তি। তিনি আরও বলেন, ‘‘আমরা যে ভাবে খেলেছি, তাতে অত্যন্ত গর্ববোধ হচ্ছে। আমার পরিবারও অত্যন্ত গর্বিত।’’

এ দিন মাঠে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর। দিনের শুরুতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করে কথা বলেন কিংবদন্তি ক্রিকেটার। পরে সমাজমাধ্যমে সচিন লিখেছেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে লর্ডসে খেলার। গত চার দিন ধরে নতুন প্রজন্মের ক্রিকেটারদের সেই স্বপ্ন সত্যি হয়েছে। লর্ডসে মেয়েদের টেস্ট হল।’’ সচিন আরও লিখেছেন, ‘‘দুর্দান্ত একটা জয়ের জন্য অভিনন্দন ভারতীয় দলকে। স্মৃতির ঠান্ডা মাথা, যষ্টিকার দুর্দান্ত শতরান, ক্রান্তির পাঁচ উইকেট স্মরণীয় হয়ে থাকবে। ভারতের মহিলা ক্রিকেট দলের যাত্রাপথটা অসাধারণ। লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত।’’

প্রাক্তন ভারত অধিনায়ক মিতালি রাজ বলেছেন, ‘‘ঐতিহাসিক জয়। মেয়েরা বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। তাই টেস্টে আমাদের মেয়েদের ভাল খেলতে দেখাটা খুব তৃপ্তির।’’ ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। কিন্তু টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায়। সংবাদ সংস্থা পিটিআইকে মিতালি বলেছেন, ‘‘টি-টোয়েন্টি থেকে টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়া সহজ নয়। কিন্তু আমাদের মেয়েরা দারুণ ভাবে কাজটা করেছে। ওদের অভিনন্দন।’’  

স্মরণীয়: ইংল্যান্ডকে টেস্টে হারিয়ে ট্রফি নিয়ে লর্ডসে উৎসব হরমনপ্রীত-স্মৃতিদের। সোমবার লন্ডনে। রয়টার্স

সম্পূর্ণ পাতা