আজ ফিরছেন বিরাট, পরামর্শ শুভমনকে
নিজস্ব প্রতিবেদন
১৩ জুলাই: অবসরের কোনও পরিকল্পনাই নেই। বরং ২০২৭ বিশ্বকাপে ভারতের দল কী রকম হওয়া উচিত, তা নিয়েই শুভমন গিলের সঙ্গে আলোচনা করছেন বিরাট কোহলি। মঙ্গলবার থেকে বার্মিংহ্যামে শুরু এক দিনের সিরিজ়। খেলবেন বিরাট। শুভমন মনে করেন, এই সিরিজ় থেকেই প্রস্তুতি শুরু
হচ্ছে বিশ্বকাপের।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে শুভমন বলেছেন, ‘‘বিরাটের সঙ্গে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকায় কাদের নিয়ে গেলে আমরা সুবিধা পেতে পারি, তা নিয়ে কথা হয়েছে। এখন থেকেই তাদের দেখে নেওয়ার কথাও হয়েছে আমাদের মধ্যে।’’ যোগ করেন, ‘‘রোহিত শর্মা, বিরাট কোহলি দু’জনেই আমাদের ব্যাটিং বিভাগের স্তম্ভ। আশা করি, এক দিনের সিরিজ়ের শুরু থেকেই ভাল খেলব আমরা।’’
একাগ্র: প্রস্তুতিতে বিরাট। সোমবার। বিসিসিআই