প্রদর্শনে বাধা
ওটিটি প্ল্যাটফর্মে আসার দিনকয়েকের মধ্যেই তুলে নেওয়া হয়েছিল ‘সতলুজ’। কিন্তু তা সত্ত্বেও ছবির প্রদর্শন পুরোপুরি আটকানো যায়নি। পঞ্জাব ও জম্মুর বিভিন্ন জায়গায় ছবিটির প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে, মানুষ সে ছবি দেখছেনও। এ বার ছবির প্রদর্শনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হল। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে আইনজীবী বিনীত জিন্দল একটি পিটিশন ফাইল করেছেন, যেখানে ছবিটির এই অবৈধ প্রদর্শন বন্ধের দাবি করা হয়েছে। মানবাধিকার কর্মী জসওয়ন্ত সিংহ খালরার জীবন ও মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। ছবিটি তুলে নেওয়া হলেও দর্শকের কাছে তা পৌঁছে দিতে চাইছেন নির্মাতারা। অনলাইনেও ফাঁস হয়েছে ছবির প্রিন্ট।