সরকারি উদ্যোগে উত্তম-স্মরণ
দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে দেখা করতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা জানান, অন্যান্য আলোচনার পাশাপাশি চলতি বছরে উত্তমকুমারের জন্মশতবর্ষ উদ্যাপন নিয়েও সরকারের কিছু বিশেষ পরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন অভিনেতাকে। আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি হিসেবে তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী লিখেছেন, উত্তমকুমারের জন্মজয়ন্তী উপলক্ষে ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে সরকারি উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে সব শিল্পীর সহযোগিতা ও অংশগ্রহণ কাম্য বলে জানিয়েছে রাজ্য সরকার।