ফিরছেন গোবিন্দ
বড় পর্দায় ফিরছেন গোবিন্দ। সম্প্রতি ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ নামে নিজের আসন্ন দু’টি ছবির ঘোষণা করেছেন অভিনেতা। প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। বছর সাতেক আগে শেষবার বড় পর্দায় মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘রঙ্গিলা রাজা’। বক্স অফিসে সে ছবি অবশ্য চলেনি। পরে একটি তথ্যচিত্রে কাজ করেছিলেন। এ বার বড় পর্দায় ফেরার জন্য তিনি তৈরি বলে জানান গোবিন্দ। তিনি বলেন, জেন-জ়ি প্রজন্মের কথা মাথায় রেখেই ছবিদুটো তৈরি করেছেন। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে অনেক নতুন কলাকুশলীকেও সুযোগ দিয়েছেন এই ছবিদুটোয়।