শিবপুরে আইআইটি প্রস্তাব রাজ্যের
}} অতীতের শিবপুর বিই কলেজ বা আজকের আইআইইএসটি-কে আইআইটি স্তরে উন্নীত করতে চায় রাজ্য। এই মর্মে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে সোমবার বিকাশ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রীদের আলোচনা হয়েছে। কেন্দ্র বিষয়টি বিবেচনা করবে বলে জানান সুকান্ত। তিনি বলেন, ‘‘শিবপুরকে আইআইটিতে উন্নীত করার প্রস্তাব আগে কেন্দ্রের তরফেই গিয়েছিল। তৎকালীন রাজ্য সরকার রাজি হয়নি।’’ প্রসঙ্গত, রাজ্যের সঙ্গে যৌথতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অব এমিনেন্স-এর স্বীকৃতিতে কেন্দ্রের সাড়ার কথাও জানান সুকান্ত। ‘‘কলকাতার কাছে রাজ্যের আর একটি আইআইটি হলে, সারা দেশের শিক্ষা
মানচিত্রে পশ্চিমবঙ্গ অনেকটাই এগোবে’’, আশাবাদী রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও।
এসএসসি স্বচ্ছতা
}} সুপ্রিম কোর্টের ওবিসি মামলা থেকে শীঘ্রই রাজ্য বেরিয়ে আসবে এবং এসএসসি-র
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে বিকাশ ভবনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘রাজনৈতিক ব্যক্তিরা নিয়োগে থাকবে না। দুষ্যন্ত নারিয়ালা ইতিমধ্যে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। রাজ্যের নতুন ওবিসি রোস্টার মেনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে।’
‘কে আসল’!
}} কে আসল তৃণমূল, তা ঠিক করার এক্তিয়ার নিম্ন আদালতের নেই। একমাত্র জাতীয় নির্বাচন কমিশন তা ঠিক করতে পারে বলে সোমবার জানান কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করার মামলায় বিদ্রোহী গোষ্ঠীর আইনজীবীর বক্তব্যও শুনতে চাননি তিনি। বিমান ও হেলিকপ্টার ভাড়া সংক্রান্ত তদন্তে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ় করেছে ইডি। তার বিরুদ্ধে মামলা করেছে তৃণমূল।